বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য তফসিল ঘোষণার আগেই গণভোট হতে পারে : হামিদুর রহমান আযাদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন

ঢাকা, ০৫ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোটে যায়, তাহলে এটা হবে সবচেয়ে গ্রহণযোগ্য। এটা কখনো চ্যালেঞ্জ করতে গেলে টিকবে না। পার্লামেন্টও এটাকে প্রত্যাখ্যান করতে পারবে না।

 

হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই গণভোট হতে পারে। গণভোট কবে হবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটের বিষয়ে জনগণ এখনো অভ্যস্ত নয়। তবে যাতে জাতীয় নির্বাচন কোনো জটিলতায় না পড়ে, সে জন্য নভেম্বর অথবা ডিসেম্বরেই গণভোট করা যেতে পারে। এমনকি নির্বাচনের তফসিল ঘোষণার আগেও এটি আয়োজন সম্ভব। একবার গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পথে কোনো বাধা থাকবে না। সহজভাবে এগোলে সবাই নিরাপদে থাকবে — আমরাও, জাতিও।

 

তিনি বলেন, সনদের আইনি ভিত্তির জন্য গণভোট হলে তা সবচেয়ে গ্রহণযোগ্য হবে। এটি কখনো চ্যালেঞ্জ করা হলেও টিকবে এবং পার্লামেন্টও তা প্রত্যাখ্যান করতে পারবে না।

 

বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। এমনকি গণভোটের ফল আমাদের বিপক্ষে গেলেও আমরা তা মেনে নেব।

 

হামিদুর রহমান আযাদ আরও বলেন, সংস্কারের প্রশ্নে আমরা সবসময় সক্রিয় ছিলাম। সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরিতে সবাই গণভোটের পক্ষে একমত হয়েছেন। তবে গণভোট আগে হবে না পরে— সে বিষয়ে আলোচনা চলতে পারে। মূল বিষয় হচ্ছে, নির্বাচন কমিশনই গণভোট আয়োজন করবে, তবে তার আগে সরকারকে কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর