শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

স্বরাষ্ট উপদেষ্টা বলেন, এ বছর সারা দেশে পূজা মন্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫ টি। গত বছরের থেকে এবছর প্রায় ১ হাজারের মণ্ডপ বেড়েছে। দুর্গাপূজা উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব শুরু করেছে, তারা আগামী ২ নভেম্বর পর্যন্ত মোট ৯ দিন দায়িত্ব পালন করবে।

 

তিনি জানান, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সারাদেশে ৭০ হাজার পুলিশ কাজ করবে। এছাড়া দেশব্যাপী প্রায় ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য ও ৪৩০ প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে।

 

উপদেষ্টা বলেন, প্রতিটি পূজা মণ্ডপের কমিটির ৭ জন সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করেছে। প্রতি পূজা মণ্ডপের কার্যক্রম মনিটরিং করার জন্য স্বেচ্ছাসেবীদের এনটিএমসি অ্যাপ এর সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মহিলা ও শিশু অধিদপ্তর থেকে ৮০ হাজারের মতো লোক দূর্গাপূজার নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে। প্রতি জেলায় ছাত্র-জনতাকে অন্তর্ভুক্ত করে মনিটরিং করা হয়েছে। ঝুকিপূর্ণ মন্দির পূজা মণ্ডপে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

 

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সম্প্রতি চট্রগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ঢাকার একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা বলেন, কারও ভেতরে কোনো ধরনের শঙ্কা নেই।

 

এ সময় খাগড়াছড়ির ঘটনা নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সব পক্ষকে নিয়ে বসেছেন বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর