সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সালমান খানের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা ও হুমকি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৮ সময় দেখুন

বলিউড তারকা সালমান খানকে কেন্দ্র করে ফের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। বার্তায় স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, সালমান খানের সঙ্গে কোনো শিল্পী কাজ করলে তার পরিণতি ভয়াবহ হবে। কেবল সালমান নন, তার পরিবারের সদস্যদেরও রেহাই দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে।

এই গ্যাংয়ের নির্দেশ অমান্য করার অভিযোগে বলিউড অভিনেতা টাইগার শ্রফকেও লক্ষ্যবস্তু করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তি গুলিবর্ষণ করে। এতে টাইগার শ্রফ অল্পের জন্য রক্ষা পেলেও তার গাড়িচালক আহত হয়েছেন। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায়ের সঙ্গে সালমানের দীর্ঘদিনের বিরোধ চলমান। সেই ঘটনার রেশ ধরে গ্যাংটি একাধিকবার অভিনেতাকে হত্যার হুমকি দিয়ে আসছে। বিশেষ করে ২০২৪ সালে সালমানের ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের পর থেকেই তার নিরাপত্তা নিয়ে শঙ্কার মাত্রা আরও বহুগুণ বেড়ে গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর