এবারের দুর্গাপূজায় ৩৩ হাজার ৩৫৫ পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে
রিপোর্টার নাম
আপডেটের সময় :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
১২৪
সময় দেখুন
এবারের দুর্গাপূজায় ৩৩ হাজার ৩৫৫ পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে
ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদ্যাপন পরিষদ জানিয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বছর সারা দেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু ঢাকা মহানগরীতেই ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উদ্যাপন পরিষদের নেতারা বলেন, পূজা প্রস্তুতির মধ্যে দেশের ১৩টি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পূজা উদ্যাপন পরিষদ সবাইকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করার আহ্বান জানিয়েছেন।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদ্যাপন পরিষদ জানিয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বছর সারা দেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু ঢাকা মহানগরীতেই ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজা উদ্যাপন পরিষদের নেতারা বলেন, পূজা প্রস্তুতির মধ্যে দেশের ১৩টি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
পূজা উদ্যাপন পরিষদ সবাইকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply