শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে বাদ দিয়েছে সরকার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ সময় দেখুন

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিতে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে বাদ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এই কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

 

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ যুগ্ম সচিব থেকে শুরু করে ওপরের স্তরের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিতে গত ৮ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে ছয় সদস্যের জনপ্রশাসন বিষয়ক কমিটি করে সরকার।

 

ওই কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য এবং ওই সময়কার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিবকে সদস্য হিসেবে রাখা হয়।

 

এরপর গত ২৬ আগস্ট এই কমিটি পুনর্গঠন সৈয়দা রিজওয়ানা হাসানকে কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করায় নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমকে কমিটিতে সদস্য করা হয়। এদিন প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকেও নতুন করে কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

 

এদিকে সাবেক সচিব শামসুল আলম গত ২০ সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ তোলেন। গত মার্চে পিআরএলে যাওয়া এই কর্মকর্তার অভিযোগ, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় নগদ টাকায় সচিব হওয়া যায়, যার প্রমাণ তিনি জানেন।

 

শামসুল আলম ফেসবুকে অভিযোগ তোলার পরদিন মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়। এরপর জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করল সরকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর