শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

রাঙামাটি জেলা পরিষদে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৭ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (১৭ই সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা পরিষদে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহেদ কামালের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

এ অভিযানে দুদক কর্মকর্তারা জেলা পরিষদের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন কিন্তু অভিযোগ উঠেছে যে জেলা পরিষদ কর্তৃপক্ষের পক্ষ থেকে চাহিদা অনুযায়ী সব নথি দুদক টিমের কাছে উপস্থাপন করতে পারেনি।এরপর দুদক কর্মকর্তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রয়োজনীয় সব নথি দুদক কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন।

 

দুদক কর্মকর্তারা জানান, টেন্ডারবাজি, ঘুষ গ্রহণ, চাঁদার জন্য বিল আটকে রাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিসে অনুপস্থিত থাকার মতো গুরুতর অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রাথমিক অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। অভিযানের সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারসহ অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে দুদকের উপ-পরিচালক জাহেদ কামাল বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং ঘুষ গ্রহণের মতো বিভিন্ন অভিযোগে আমরা অভিযান চালিয়েছি। আমাদের অনুসন্ধানে অভিযোগগুলোর সত্যতা মিলেছে। প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার পর সেগুলো বিশ্লেষণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর