বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

মব সন্ত্রাসে মানুষ অতিষ্ঠ, মানুষ জানতে চায় ক্ষমতা কার হাতে : সিপিবি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ সময় দেখুন

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে চার দিনব্যাপী জাতীয় কংগ্রেস সামনে রেখে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে ।

 

নেতৃবৃন্দ বলেন, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, আইনের শাসনের অনুপস্থিতি, বিদেশি বিনিয়োগে স্থবিরতা এবং মব সন্ত্রাসে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষ জানতে চায় ক্ষমতা কার হাতে। তারা মনে করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই।

 

দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, একটি রাজনৈতিক দলের তিনটি শর্ত থাকা উচিত—অর্থের স্বচ্ছতা, গণতান্ত্রিক চর্চা ও জনসম্পৃক্ততা। এবারও আমরা ঐক্য প্রক্রিয়া নিয়ে এগোবো। নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করার বিপক্ষে আমরা। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে সিপিবি মাঠে নামবে।

 

সিপিবির সভাপতি শাহ আলম বলেন, ভোটের আকাঙ্ক্ষা নেই দেশে, চলছে মব সন্ত্রাস। দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠায় কমিউনিস্ট পার্টির ভূমিকা অপরিসীম।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব ও কর্মসূচি গ্রহণ করা হবে। পার্টি সদস্যদের মধ্যে রাজনৈতিক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করা, তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো জোরদার করা হবে।

 

সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ বলেন, বিদেশি শক্তির চাপ ও প্রভাব মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।

 

তিনি বলেন, সামাজিক পরিবর্তনের লক্ষ্যে শোষণ-বৈষম্যহীন বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সিপিবি দৃঢ়প্রতিজ্ঞ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর