বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

পবিপ্রবিতে ডিগ্রি একীভূতকরণে প্রাক্তন শিক্ষার্থীদের তীব্র নিন্দা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৮ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট):  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডিভিএম ও অ্যানিমেল হাজবেন্ড্রি দুটি পৃথক ডিগ্রি একীভূত করার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ৩সেপ্টেম্বর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়।

 

সিদ্ধান্ত অনুযায়ী, এএনএসভিএম অনুষদের অধীন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি—দুইটি ডিগ্রি একীভূত করে ‘বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’ নামে একটি নতুন সম্মিলিত ডিগ্রি চালু করা হবে।

 

তবে বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আদালতের নির্দেশে স্বীকৃত ডিগ্রিকে কোনো আলোচনা ছাড়াই বাতিল করা হয়েছে, যা তারা ষড়যন্ত্রমূলক এবং আদালত অবমাননার শামিল বলে মনে করছেন। গত রবিবার (৭ সেপ্টেম্বর) পবিপ্রবি‘র অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে ওই সিন্দান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

 

শিক্ষার্থীদের লিফলেটে আরও বলা হয়, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত এ ধরনের একীভূতকরণ হয়নি। ডিভিএম শিক্ষার্থীরা সিলেবাসে পরিবর্তন চাইলেও ডিগ্রির নাম অপরিবর্তিত রাখার পক্ষে। তাই পবিপ্রবির এই সিদ্ধান্তকে তারা অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি ধাপে ধাপে বাতিলের চেষ্টা হিসেবে দেখছেন।

 

প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, এ ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্টেকহোল্ডার, প্রাক্তন শিক্ষার্থী, পেশাজীবী সংগঠন ও সংশ্লিষ্ট মহলের মতামত নেওয়া উচিত ছিল। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্রমূলক এই প্রক্রিয়া বন্ধ না হলে তারা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর