বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন

রাজবাড়ী, ০৬ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা কমলেও এখনো কৌতূহলী জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দরবারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

 

এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে রাতেই গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

 

উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এসময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত শতাধিক আহত হন।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে যেতে গেলে পুলিশের ওপর হামলা হয়। এসময় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে, যাতে অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা পরে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর