শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

উপাচার্যের লিখিত আশ্বাসে ২৫ঘন্টা পর অনশন ভাঙলো ববি শিক্ষার্থীরা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ০৫ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৫ ঘণ্টার অনশন অবশেষে শেষ হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম এর লিখিত আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা তাঁদের অনশন ভঙ্গ করেন। এ সময় উপাচার্য নিজ হাতে শিক্ষার্থীদের জুস পান করান এবং তাঁদের বুকে জড়িয়ে ধরেন।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপাচার্য ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের চারটি দাবি পূরণের লিখিত আশ্বাস দেন। এই লিখিত আশ্বাস হাতে পেয়ে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন।

 

শিক্ষার্থীদের দেওয়া বিশ্ববিদ্যালয় উন্নয়নের রোডম্যাপ বলা হয়েছে :

* পিডি নিয়োগ: পিডি নিয়োগের পর আগামী ছয় মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডিজ-এর কাজ শেষ করা হবে।

* বাসের সংখ্যা বৃদ্ধি: আগামী মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের বিভিন্ন রুটে বাসের সিট সংকট নিরুপণ করে বাসের সংখ্যা বৃদ্ধি করা  হবে।

* অ্যাম্বুলেন্স কেনা: আরেকটি অ্যাম্বুলেন্স কেনার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেতে আগামী রবিবার মন্ত্রণালয়ে একটি বিশেষ আবেদনপত্র দাখিল করা হবে।

* জমির পুনঃমূল্যায়ন: আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জমির পুনঃমূল্যায়ন সম্পন্ন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর