শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে SAB ইটভাটার লোড গাড়ির দাপটে রাস্তা ধ্বংসের মুখে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৬ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ০২ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঘাগড়াই থেকে কুড়াতলী পর্যন্ত গ্রামীণ সড়কটি মাত্র ১০ মাস আগে মেরামত করা হয়েছিল। কিন্তু বর্তমানে রাস্তাটির অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। বড় বড় গর্ত, ভাঙা অংশ, ধুলা ও কাদা মিলে রাস্তাটি এখন চলাচলের অযোগ্য। স্থানীয়দের অভিযোগ, এই অবস্থার জন্য মূলত দায়ী SAB নামের একটি ইটভাটার লুটগাড়ি ও ভারী ট্রাকের অবিরাম চলাচল।

 

প্রতিদিন এই রাস্তায় দিয়ে বহন করা হচ্ছে বাইরের এলাকা থেকে আনা লাল মাটি ও রেতিমাটি। এবং একেকটি গাড়িতে থাকে প্রায় ১২-১৪ হাজার ইট। এসব ভারী যানবাহনের কারণে সদ্য মেরামত করা রাস্তাটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

 

স্থানীয়রা জানান, “এই রাস্তাটা অনেক দিন পর রিফারিং হয়েছে । এখন আমরা সংস্কার চাই না, আমরা চাই রক্ষা—এই ইটভাটা থেকে।” তারা আরও বলেন, “প্রতিবাদ করলে ইটভাটার পক্ষ থেকে দাপট দেখানো হয়। সাধারণ মানুষের কথা কেউ শুনতে চায় না।”

 

এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত মানুষ—শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীরা। রাস্তার এই অবস্থায় তারা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়াও, রাস্তার আশে পাশের ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারী গাড়ির ধুলা, কম্পন ও কাদা জমিতে পড়ে ফসলের উৎপাদন কমে যাচ্ছে।

 

এলাকাবাসী দাবি তুলেছেন, ইটভাটার ভারী লুটগাড়ি বন্ধ করতে হবে এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে রাস্তাটি রক্ষা করতে হবে। তারা বলেন, “রাস্তা শুধু ব্যবসার জন্য নয়, সাধারণ মানুষের জীবনযাত্রার জন্যও গুরুত্বপূর্ণ।”

 

এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি। না হলে অল্প সময়ের মধ্যেই এই গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা সম্পূর্ণরূপে চলাচলের অযোগ্য হয়ে পড়বে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর