শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

পাবনার সুজানগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৫৯ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ৩১ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদে স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। আজ রবিবার (৩১ আগস্ট)বেলা১১টা থেকে দুপুর ২টাপর্যন্ত সুজানগর কাজিরহাট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মানিকহাট ইউনিয়নের রাইপুরে মোড়ে কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, থানার ওসি মজিবর রহমান সহ প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে সুষ্ঠ সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।পরে এ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।মানিকহাট ইউনিয়নের সর্বস্তরের সচেতন মহলের আয়োজনে এ কর্মসূচিতে ইউনিয়নের সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুলহাই,গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আমিনুর রহমান, হাফিজ, হাবিবুর রহমান, সাকিবুল, রনাই প্রাং, রিপন শেখ, কালাম মোল্লা, আব্দুল মজিদ , মকছেদ শেখ, দবির শেখ, আলমগীর হোসেন, নাজিম প্রামানিক, নজরুল ইসলাম, সুমন ও ঝন্টু প্রমুখ।

 

বক্তারা জানান, উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন হচ্ছে মানিকহাট ইউনিয়ন,এই ইউনিয়নের  জনসংখ্যা ৩৩ হাজারের অধিক এবং ১৭টি  গ্রাম ও ১৮টি মৌজা নিয়ে গঠিত এইউনিয়নের কোন ভূমি অফিস নেই।সাতবাড়িয়া নামক অন্য ইউনিয়নে গিয়ে মানিকহাট ইউনিয়নের বাসিন্দাদের ভূমি সংক্রান্ত  সকল সেবা নিতে যেতে হয়।এতে সময়ের অপচয় সহ সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। তাই মানিকহাট ইউনিয়নের মাঝ বরাবর অবস্থিত পরিষদ কার্যালয়টিতে ইউনিয়ন ভূমি অফিস স্থানান্তরের দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন,  সরকারের ঊর্ধ্বতনকর্তৃপক্ষ  স্থানীয় ইউনিয়নবাসীর  দাবির যৌক্তিকতা নিরুপনে যাচাই-বাছাই করতে নির্দেশনা দিলে উপজেলা প্রশাসন সেটি করতে প্রস্তুত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর