বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

পবিপ্রবি শিক্ষার্থীদের এগ্রি ব্লকেট কর্মসূচি পালন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩২০ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ৩১ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে কৃষিবিদ ঐক্য পরিষদের ৩দফা বাস্তবায়ন দাবিতে এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পবিপ্রবি)শিক্ষার্থীরা।

 

আজ রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন বিশ^বিদ্যালয় চত্ত্বর এলাকায় পবিপ্রবি ঐক্য পরিষদের ব্যানারে ৩শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে দেড়ঘন্টার ব্লকেট কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সমাবেশে পবিপ্রবি ঐক্য পরিষদের আহবায়ক মো: শাহরিয়ার ইকবাল লিমন , যুগ্ম আহবায়ক গাজী রেজোয়ানা হাসান, কৃষি অনুষদের শিক্ষার্থী মো: জাকির হোসেন, আসাদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। বক্তরা ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবি প্রত্যক্ষ্যান করে অবিলম্বে কৃষিবিদ ঐক্য পরিষদের ৩দফা বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

 

এদিকে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচির কারণে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা ও বরগুনাসহ দক্ষিনাঞ্চলের সকল রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

 

দুপুর দেড়টায় দুমকি থানার অফিসারইনচার্জ মো: জাকির হোসেন ঘটনাস্থলে পৌছে নেতৃবৃন্দকে আশ্বস্ত করলে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানবাহন চলাচল স্বাভাবিক  করার জন্য  সার্বিক সহযোগিতায় করেছেন  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ রাতুল ইসলাম,ও সাধারণ সম্পাদক জনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর