বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৩৪ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৭ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে চাঁদার দাবিতে গণঅধিকারের আহবায়ক কর্তৃক এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে মারধর করার অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কক্ষে এ মবসস্ত্রাসের ঘটনাটি ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, মুরাদিয়ার প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস কক্ষে মাতৃত্বকালীন ভাতার বিষয়ে কাজ করছিলেন। এসময় উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মুন্না জহিরের নেতৃত্বে ৭/৮জন উচ্ছৃঙ্খল যুবক ওই কক্ষে ঢুকে হাফিজুর রহমান ফোরকানের ওপর চড়াও হয়ে এলোপাথারি চর-থাপ্পর, কিলঘুষি মেরে এক পর্যায়ে টেনে হিচড়ে বাইরে বেড় করে বেধরক মারধর করতে থাকে। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ লোকজন জড়ো হলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে।

 

মারধরের শিকার মুরাদিয়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের অভিযোগ, গণঅধিকারের আহবায়ক মোনায়েম মুন্না বেশ কয়েকদিন যাবৎ তার কাছে দল চালাতে খরচ লাগে এজন্য কিছু টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে লোকজন নিয়ে তার ওপর হামলা চালিয়ে তাঁকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে। বিষয়টি ইউএনওকে অবহিত করে এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

 

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে মুন্না জহির বলেন, এলাকার একটি রাস্তার কাজ নিয়ে তর্কবিতর্ক হয়েছে। তবে মারধরের অভিযোগ সঠিক নহে।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর