বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিতের পর ফজলুর রহমানের প্রতিক্রিয়া

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৭৫ সময় দেখুন

ঢাকা, ২৬ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দলের এই সিদ্ধান্ত চিঠির মাধ্যমে ফজলুর রহমানকে জানানো হয়।

 

দলীয় এ স্থগিতাদেশের প্রতিক্রিয়ায় ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমি এখনো দলীয় চিঠি পাইনি। চিঠি পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেব।’

 

এর আগে ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়, গত ২৪ আগস্ট আপনার (ফজলুর রহমান) নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ২৫ আগস্ট কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় ২৪ ঘণ্টার সময় বর্ধিত করা হয়। আপনি ২৬ আগস্ট কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন, তা সন্তোষজনক নয়।

 

তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।

 

এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতিতে আঘাত না লাগে, সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।

 

তার আগে, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে বিএনপির কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব দেন ফজলুর রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর