বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৪১ সময় দেখুন

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতজাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ২০ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে দলটির পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল শহর ও সদর উপজেলা শাখার আয়োজনে জাকজমকপূর্ণভাবে পালিত হয়েছে।

 

এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) সকালে টাঙ্গাইল নিরালা মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

 

টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট শামীম আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটি প্রচার সম্পাদক সুলতান সালাউদিন টুকু।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবার, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল হক খান নিক্সন, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম খান ঝলক, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্ম্দ শাফী ইথেন, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন জুয়েল প্রমুখ।

 

এ সময় টাঙ্গাইল জেলা, উপজেলা ও শহর স্বেচ্ছাসেবক দলের সকলস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর