নগরকান্দায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী পালিত
রিপোর্টার নাম
আপডেটের সময় :
শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
১২৫
সময় দেখুন
নগরকান্দায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী পালিত
মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ১৫ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা নগরকান্দা উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর নগরকান্দা উপজেলা মডেল মসজিদ চত্বরে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক সহ সভাপতি আলিমুজ্জামান সেলু,...
মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ১৫ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা নগরকান্দা উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাদ আসর নগরকান্দা উপজেলা মডেল মসজিদ চত্বরে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সাবেক সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, সাবেক সহ সভাপতি আশরাফ আলী মুন্সী, প্রমুখ।
Leave a Reply