শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে খুলনার ফুলবাড়ি গেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২৫ সময় দেখুন

বিশ্বজিৎ কুমার বসু-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৩ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদ ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে খুলনার খানজাহান আলী থানায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে খানজাহান আলী থানার ফুলবাড়ি গেট শহীদ মিনার চত্বরে ১৩ই আগস্ট বুধবার সকাল ১১ টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলনার ফুলতলা উপজেলার খান জাহান আলী থানায় কর্মরত সাংবাদিক বৃন্দ। আরো উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপি’র সভাপতি, কাজি মিজানুর রহমান। সাধারণ সম্পাদক, আবু সাঈদ হাওলাদার আব্বাস। সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক দম্পতি সাগর রুনি, সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যার বিচার আজও হয়নি। সাংবাদিক শাহীন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আসামীরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। সুতরাং অবিলম্বে সাংবাদিক শাহীন হত্যার আসামীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর