শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিনের পরিবারের পাশে দাঁড়ালেন জিএমপি পুলিশ কমিশনার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২৮ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৩ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরে নৃশংসভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের  পরিবারের পাশে  গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ডঃ নাজমুল করিম খান।

 

মঙ্গলবার বিকালে ৩টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে কনফারেন্স রুমে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি নিহত তুহিনের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় তিনি তুহিনের স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজনদের সান্ত্বনা দেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

 

জিএমপি কমিশনার বলেন, “সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড আমাদেরও ব্যথিত করেছে। আমরা শুরু থেকেই হত্যাকাণ্ডের তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি, এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।” আমরা ৭ দিনের মধ্যে চার্জশিট সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ বিচার প্রাপ্তির নিশ্চয়তা দিতে চেষ্টা করবেন।

 

তুহিনের স্ত্রী মুক্তা বেগম এই সহানুভূতিশীল উদ্যোগের জন্য কমিশনারকে ধন্যবাদ জানান ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর