বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপি অফিস পরিদর্শন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৫৭ সময় দেখুন

মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ১৩ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফরিদপুর জেলা সালথা উপজেলা বল্লভদী ইউনিয়ন দিসনাইল ভোট অফিস সংলগ্ন আজ ১৩/৮/২০২৫ ইং তারিখে বিকাল ৩ ঘটিকার সময় অফিস পরিদর্শন অনুষ্ঠান আয়োজন করে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বল্লভদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মজিবুর মাস্টার।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সালথা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি নেতা, বিশিষ্ট শিল্পপতি মোঃ মিজানুর রহমান মিজান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ নান্নু মোল্লা, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মাওলানা মোঃ শহিদুল ইসলাম (শহীদ), মোহাম্মদ শাহাদাৎ হোসেন, মোহাম্মদ ফারুক মিয়া প্রমুখ।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন-সালথা উপজেলা বিএনপির সদস্য ও পিসনাইল সেভেন স্টার ক্লাবের সভাপতি এসএম শরিফুল ইসলাম অলি।

 

প্রধান অতিথি বলেন-বিএনপিকে শক্তিশালী করার জন্য সকলকে কাজ করার জন্য পরামর্শ দেন এবং প্রিয় নেত্রী শ্যামা ওবায়েদকে বিপুল ভোটের ব্যবধানে সালথা উপজেলা থেকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।

 

সভায় সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি’র অফিস পরিদর্শন সমাপ্তি হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর