শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

পটুয়াখালী জেলা প্রশাসকের সাথে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সৌজন্য সাক্ষাত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৮০ সময় দেখুন

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা-জেলা প্রতিনিধি (পটুয়াখালী), ১২ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অনুমোদিত পটুয়াখালী জেলা ইউনিট কমান্ড এর এডহক কমিটি গঠিত।

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অনুমোদিত ১১ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের আহবায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম কিবরিয়া মৃধা, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার খান।

 

এ নতুন কমিটির সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা ফোরকান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম কোকে, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম ও বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল খালেক।

 

আজ সোমবার সন্ধ্যায় ডিসি বাংলোয় এ নতুন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার খানের নেতৃত্বে পটুয়াখালী জেলা ইউনিট কমান্ড এর এডহক কমিটির সদস্যবৃন্দ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সাথে সৌজন্য সাক্ষাত করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পরিচিত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর