বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

জুলাই আন্দোলনের শহীদদের রক্ত যেন আমরা ভুলে না যাই : আলতাফ হোসেন চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৩১ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১২ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশ যখন অসহায় হয়ে অন্ধকারে ডুবে তলিয়ে যাচ্ছিলো তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল ধরেছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে শেখ মজিবর রহমান  আটক হওয়ার পরে আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তান চলে যায়। তখন মেজর জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। নিজ হাতে অস্র ধরে যুদ্ধ করেছিলেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন।

 

মঙ্গলবার (১২ আগস্ট)  বেলা ১১ টায় দুমকী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  এমন কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী । তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতের সাহায্যে দেশের উপর অত্যাচারের ষ্টীম রোলার চালিয়েছে। ফলে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমরা যেন জুলাই আন্দোলনের শহীদদের রক্ত ভুলে না যাই। আগামী সংসদ নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে  কাজ করতে হবে।

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান,জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন  প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, নারী ও শিশু অধিকার ফোরাম পটুয়াখালী জেলার সভানেত্রী জেসমিন জাফর, পটুয়াখালী জেলা যুবদলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রুমি প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক  সহ-সভাপতি মোঃ নুরুল আমিন,সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ প্রিন্স শরীফ,মোঃ আমিরুল ইসলাম রয়েল, দুমকী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান খান,মাইনুল হাসান,আহসান ফারুক, সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোর্তজা বিল্লাহ,ওহাব হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা ফরাজি, যুগ্ম আহবায়ক মোঃ আবু তাহের, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ । এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর