রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

এনসিপির সারজিস আলমের বিরুদ্ধে আদালতে মামলা করলো বিএনপি : সিআইডিকে তদন্তের নির্দেশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৯৭ সময় দেখুন

ঢাকা, ১২ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনা নিয়ে অপপ্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি— এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরের আদালতে মামলা হয়েছে। মামলার বাদী বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

 

মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করা হয়। পরবর্তীতে মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

 

এ বিষয়ে তানভীর সিরাজ বলেন, ‘অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম না জেনেই ফেসবুকে এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে।’

 

তিনি বলেন, ‘এরই মধ্যে জিএমপি কমিশনার এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন। যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করলাম। আশা করি, ন্যায় বিচার পাবো।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর