মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১০ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-এর নি,র্ম,ম হ,ত্যা,র প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবিতে আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার) বেলা ১১টার দিকে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তবে বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ হুমকির মুখে পড়বে। তুহিন ভাইয়ের নি,র্ম,ম মৃ,ত্যু প্রমাণ করে, সাংবাদিকরা এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশার সঙ্গে জড়িত।
তারা আরও বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে আন্দোলনের কর্মসূচি আরও জোরালো করা হবে।
উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সম্প্রতি অজ্ঞাত দুষ্কৃতিকারীদের হাতে প্রাণ হারালেন এ ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
Leave a Reply