বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

আশুলিয়ার ইয়ারপুরে জুলাই অভ্যুথানে শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৩০ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৭ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে আজ বিকেলে ২৪ জুলাই অভ্যুথানে শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

 

এ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন  ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ হান্নান মিয়া। প্রধান অতিথি ছিলেন -ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলহাজ মোঃ দোলোয়ার সরকার। বিশেষ অতিথি ছিলেন- ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: ইসমাইল মোল্লা, সিনিয়র যুগ সাধারন সম্পাদন মো: আহসানউল্লাহ, ঢাকা পলিটেকনিকের সাবেক সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান উজ্জ্বল, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলরে আহ্বায়ক এডভোকেট মোঃ জিল্লু রহমান।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা আমিনুল ইসলাম  মোঃ দুলাল মীরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজনে ছিল ইয়ারপুর ইউনিয়ন বিএনপি ১নং ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর