বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

পাবনার সাঁথিয়ায় টাকার বিনিময়ে বিএনপির কমিটি দেয়ার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২১৩ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ০৬ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনার সাঁথিয়া উপজেলায় বিএনপির ইউনিয়ন কমিটি গঠনে টাকার বিনিময়ে পদ দেয়ার অভিযোগ উঠেছে, উপজেলা কমিটির সদস্য সচিবের সালাহ উদ্দিন খানের বিরুদ্ধে। উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব, সাগর আওয়াল লালুকে গত ৩০ জুলাই উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন খান, কমিটি হতে অব্যহত প্রদান করেন।

 

এ বিষয়টি নিয়ে সাগর আওয়াল লালু বুধবার ০৬ আগস্ট তার বাস ভবনে সাংবাদিকদের নিকট বিভিন্ন অভযোগ তুলে ধরেন। তিনি বলেন, তার মরহুম পিতা বরকত মিয়া ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।পিতার আদর্শিত হয়ে লালু ছাত্রদলের সদস্য হয়ে তিন বার ভুলবাড়িয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেন।

 

২০০২ সাল থেকে ওই ইউনিয়নে টানা তিন বার নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির কমিটিতে, লালুকে আহবায়কের দায়িত্ব দেওয়ার কথা থাকলেও উপজেলা বিএনপির আহবায়ক সালাউদ্দিন খান ষড়যন্ত্র করে সদস্য সচিব করেন তাকে। প্রাথমিক ভাবে উক্ত পদ গ্রহণে রাজী না হলে, পরে জেলা বিএনপির নেতাদের অনুরোধে তা মেনে নেন লালু। তিনি জানান, ভুলবাড়িয়া ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে উঠোন বৈঠকসহ দলীয় কার্যাক্রম চালিয়ে যাচ্ছিলাম। ইতিমধ্যে গত ৩০ জুলাই সাঁথিয়া উপজেলা বিএনপির আহবায়ক সালাউদ্দিন খান আকস্মিক একক স্বাক্ষরে আমাকে উক্ত দলীয় পদ থেকে অব্যহতি দেন। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

 

সাগর আওয়াল লালু অভিযোগ করে বলেন,  উপজেলার বিএনপির  সকল ইউনিয়নের  কমিটি গঠনে সদস্য সচিব সালাহ উদ্দিন খানের বিরুদ্ধে অর্থ গ্রহণ ও আ,লীগ পন্থীদের কমিটিতে প্রবেশ করান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর