শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

দোয়ারা বাজারে ট্রাক দুর্ঘটনায় আহত ২ : বালিউরা বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩২১ সময় দেখুন

শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ০৪ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় রাকিব-রাবেয়া হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়।

 

এলাকাবাসীর ভাষ্যমতে, ট্রাকটির গতি অত্যন্ত বেশি ছিল, ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্পিড থাকার কারণে একটি বাঁক নিতে গিয়ে ট্রাকটি সোজা রাস্তার নিচে পড়ে যায়। এই দুর্ঘটনায় স্থানীয় দুইজন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

 

এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “রাস্তার পাশে কোনো রেলিং না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

 

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর