বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

সবার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষে হোক : তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩০ সময় দেখুন

ঢাকা, ০৩ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার বিকালে রাজধানীর শাহবাগে এক বিশাল ছাত্র-সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষে জন্য হোক। এই স্লোগান নেতাকর্মীরা দেশবাসীর কাছে পৌঁছে দিবেন।

 

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তোমরাই তোমাদের অধিকার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তোমাদের সাথে আছে। আগামীতেও থাকবে। গত দেড় দশকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে। এ সময় হামলা-মামলা, নির্যাতন, গুমের শিকার হয়েছে। নিষ্ঠুর-নির্মমতা চালিয়েও ছাত্রদলকে দমিয়ে রাখতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা।

 

তারেক রহমান বলেন, সবার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেজন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। একাধিক ভাষা শিক্ষার উপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা, ইংরেজি ছাড়াও অন্তত দুই ভাষা শিক্ষার সুযোগ রাখার পরিকল্পনার কথা জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর