শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

কালিয়াকৈরে ট্রাক ও কভার্ডভ্যান সংঘর্ষ : নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ডভ্যান পুকুরে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১৯ সময় দেখুন

শাকিল আহমেদ-কালিয়াকৈর (গাজীপুর), ০৩ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের ফুলবাড়ীয়া-মাওনা আঞ্চলিক সড়কে ট্রাক ও কাভার্ডভ্যান সংঘর্ষে চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের ঢুলিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ীয়া মাওনা আঞ্চলিক সড়কে প্রতিদিনই ঘটছে নিহত বা আহতের ঘটনা। আর কতো প্রাণ ঝড়ে প্রশাসনের টনক নড়বে। রোববার দুপুর আড়াইটার দিকে চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের ঢুলিবাড়ি পুকুর পাড় এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

এতে দুই গাড়ির চালকসহ তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা  আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) পলি আক্তার বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে আমার জানা নেই। দুর্ঘটনা হয়েছে কেউ আমাদের জানায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর