মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৩ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী সদর উপজেলা পুরান বাজার সংলগ্ন টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২২ শে জুলাই রোজ বুধবার টাউন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হোসেন শহীদ হায়দরের সভাপতিত্বে পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাষু সরকার কুট্টি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন সাধারণ সম্পাদক জেলা বিএনপি, মোস্তাক আহমেদ পিনু সাবেক আহবায়ক কমিটির ১ নং সদস্য জেলা বিএনপি,কাজী মাহবুবুর রহমান-সভাপতি সদর থানা বিএনপি, আলহাজ্ব কামাল হোসেন – সভাপতি, পৌর বিএনপি, মহসিন রেজা ইমরুল – সাবেক সভাপতি জেলা যুবদল।
সভায় নবগঠিত এডহক কমিটির সভাপতি জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ জসিম উদ্দিন কে সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জসিম উদ্দিন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উন্নতির সম্ভাবনা বাড়বে বলেই আশা করা যায়, কারণ তিনি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি। কমিটি গঠন ও নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে রনানা ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ।
Leave a Reply