বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন

শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ১৮ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, দীর্ঘ ১৭ বছর কথিত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে ৫ ই আগস্ট ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে ও গন  অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচার সরকারকে বিতারিত করা হয়েছে।

 

আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনদিন  অন্যায়ের সাথে আপোষ করেনি, কিন্তু বর্তমান কিছু কুচক্রী মহল ও স্বার্থান্বেষী রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষায় আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে মিথ্যা অপপ্রচার করছে।

 

জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কঠোর সমালোচনা করে ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন  ষড়যন্ত্র কখনোই টিকে থাকে না। যারাই ষড়যন্ত্র করেছে তারাই রাজনীতি থেকে হারিয়ে গেছে, মিথ্যা দিয়ে কখনও জয়লাভ করা যায়না,  মিথ্যার ধংশ অনিবার্য।

 

যারা বিএনপির বিরুদ্ধে কথা বলেন তাদের ভেবে দেখা উচিত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কার কতটুকু অবদান। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে অনেকে আজ রাজনীতি করার সুযোগ পেতেন না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলন না করলে দেশ এরশাদের স্বৈরশাসন থেকে মুক্ত হতো না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন না করলে দেশে ২৪-এর গণঅভ্যুথান হতো না। সম্মিলিত ভাবে এসব কুচক্রী মহলের ষড়যন্ত্র রুখে দিতে হবে।

 

আশুলিয়ার পল্লী বিদ্যুৎ অফিস থেকে জাতীয় স্মৃতিসৌধে এসে সমাবেশটি শেষ হয়।

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান, হাজী দেলোয়ার হোসেন মাসুম, মোকাররম হোসেন সাজ্জাদ, রকিব দেওয়ান রকি, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরি টুটুল, মো. সুরুজজামান, তপন মোল্লা, ফজলুল হক বেলায়েতী, ইয়ার মো. ইয়াছিন সরকার শাওন, ইশতিয়াক আহম্মেদ ফারুক, শহিদুল ইসলাম সুজন, ফরহাদ হোসেন রিমন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর