বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

পাথর নিক্ষেপ করে নৃশংস হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৯১ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),১৩ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, সন্ত্রাস এবং পাথর নিক্ষেপ করে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখা। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্যানারে রাঙামাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিলটির সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মুহাম্মাদ বেলাল হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের মুস্তাকিম।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ ওমর ফারুক।

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ ইমাম হোসাইন কুতুবী, ইসলামী শ্রমিক আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মাদ দিদারুল আলম,ইসলামী যুব আন্দোলন জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আলা উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মাদ হোসাইন মল্লিক,ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি সদর উপজেলার প্রতিনিধি মুহাম্মাদ আরিফুল ইসলাম।

 

বক্তারা বলেন, দেশজুড়ে সন্ত্রাস, দখলবাজি ও দুঃশাসনের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। একটি স্বাধীন রাষ্ট্রে জনসাধারণ যদি স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারে, তবে তা রাষ্ট্রীয় ব্যর্থতার চিত্রই তুলে ধরে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রয়োজন জনতার ঐক্য এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দেশবাসীকে সন্ত্রাস ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর