শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

মাগুরায় স্বামীর শাবলের আঘাতে এক গৃহবধূ নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩৫৫ সময় দেখুন

বিশ্বজিৎ কুমার বসু-ভ্রাম্যামান প্রতিনিধি, ১২ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত সোনালী বেগম (৩৫) ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটে শনিবার ভোরে, তাদের ছোট মেয়ে মাদিনার সামনেই।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মিজান ঘরের ভেতর থাকা একটি শাবল দিয়ে সোনালীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ঘটনার সময় পাশেই থাকা তাদের মেয়ে মাদিনা জানায়, তার বাবা ও মায়ের মধ্যে ঝগড়া হচ্ছিল, এবং হঠাৎ করেই বাবা শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন—যা সে নিজ চোখে দেখেছে।

 

খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি মিয়া বলেন, প্রাথমিক তদন্তে এটি একটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। অভিযুক্ত মিজানুর রহমান ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

ঘটনার পর হরিশপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর