বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

গাজীপুর শ্রীপুরে বিএনপির বিক্ষুব্ধ মিছিল ও সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন

কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ১২ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ১২ জুন ২০২৫ শনিবার বিকাল ৫ ঘটিকায় শ্রীপুর পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষুব্ধ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি টেংরা রাস্তার মোড় থেকে শুরু হয়ে রেল স্টেশন সংলগ্ন উপজেলা বিএনপির অফিসের সামনে এসে শেষ হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জনাব অধ্যাপক ডাক্তার মোঃ রফিকুল ইসলাম বাচ্চু সাহেব,সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- বিএনপির কেন্দ্রীয় কমিটি। সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির নব নিযুক্ত আহবায়ক আঃ মোতালিব।

 

সঞ্চালনায় ছিলেন মোঃ খাইরুল কবির আজাদ মন্ডল ও নব নিযুক্ত সদস্য সচিব-শ্রীপুর উপজেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবীর সরকার ও শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।

 

এ ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী ও এলাকার সর্বস্তরের জনসাধারণ। সমাবেশে ডাঃ অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। জনগণও এই ষড়যন্ত্রের জবাব দিবে। আগামীতে জনাব তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রের শুভযাত্রার সূচনা হবে ইনশাল্লাহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর