তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),১০ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “পরিবেশের স্বার্থে উদ্ভিদ জরিপ, প্রাণ-প্রকৃতি রক্ষায় নিই সঠিক পদক্ষেপ’ এ প্রতিপাদ্যক উপজীব্য করে রাঙামাটিতে শুরু হয়েছে উদ্ভিদ জরিপ-২০২৫।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাঙামাটি শহরের ফিসারিঘাট ‘সওজ লেকভিউ গার্ডেনে’রাঙামাটি সড়ক বিভাগের আয়োজনে জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।এতে আরো উপস্থিত ছিলেন সওজের উপবিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, জরিপ কার্যক্রমের গবেষক দলের সদস্য বৃন্দ।
রাঙামাটির ফিসারিঘাট সংলগ্ন পুরাতন ও নতুন বাসস্ট্যান্ড সংযোগ সড়কের পাশে দুই শতাধিক প্রজাতির উদ্ভিদের সংগ্রহশালা গড়ার লক্ষ্য ৬৫০ মিটার দৈর্ঘ্যের ‘সওজ লেকভিউ গার্ডেন’ নির্মাণ করছে সড়ক বিভাগ। সৃজিত বাগানে পূর্বে থেকে থাকা ও নতুন সৃজিত উদ্ভিদসমূহ নিয়ে জরিপের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
সড়ক বিভাগ সওজের আয়োজনে জরিপ কার্যক্রম পরিচালনা করছেন রাঙামাটি সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহরাব হোসেনের নেতৃত্বাধীন গবেষক দল।
গবেষক দলের সদস্যরা জানান, আমরা পুরো গার্ডেন ও সড়কের দুই পাশের উদ্ভিদ নিয়ে জরিপ কার্যক্রম শুরু করেছি। প্রাথমিকভাবে আমরা বিপন্ন ও লাল তালিকায় কয়েকটি বৃক্ষ পেয়েছি। জরিপ কার্যক্রম শেষে কত প্রজাতির, কয়টি উদ্ভিদ রয়েছে, কোনটি পরিবারের; সে সব নিয়ে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply