মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

ববিতে খাবারে পোকা: ১০ টাকা ও চিরকুট রেখে শিক্ষার্থীর অভিনব প্রতিবাদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৫৫ সময় দেখুন

ক্যম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ১০ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারে পোকা পাওয়ায় এক শিক্ষার্থী খাবার না খেয়ে ১০ টাকা ও একটি চিরকুট রেখে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার একটি টেবিলে এই চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, “মামা, আপনার হালুয়াতে পোকা পাওয়া গেছে। হালুয়ার দাম ১০ টাকা রেখে গেলাম।”

 

জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী একজন নারী ছিলেন। বাংলা বিভাগের শিক্ষার্থী তানভীর জানান, ক্যাফের একজন কর্মী ওই ছাত্রীকে খাবার দিয়ে চলে যাওয়ার পর তিনি খাবারে পোকা পেয়ে নীরবে একটি চিঠি লিখে চলে যান।

 

শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ার খাবারের মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মো. রাজিব নামে এক শিক্ষার্থী বলেন, ক্যাফেতে মানসম্মত খাবার পাওয়া যায় না এবং বহুবার অভিযোগ জানানোর পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তিনি নিয়মিত মনিটরিং ও সচেতনতা বৃদ্ধির দাবি জানান।

 

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়ার খাবারের মান অত্যন্ত নিম্নমানের হলেও দাম বাইরের খাবারের মতোই বেশি রাখা হয়। তারা খাবারের মান উন্নত করা, প্রতিটি আইটেমের মূল্য তালিকা দৃশ্যমানভাবে টানানো, ক্যাফের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত প্রশাসনিক মনিটরিং চালুর দাবি জানিয়েছেন।

 

উল্লেখ্য, প্রায় ১১ হাজার শিক্ষার্থীর জন্য ববিতে মাত্র একটি ক্যাফেটেরিয়া রয়েছে। এর আগেও খাবারে অতিরিক্ত তেল, দুর্গন্ধ, নোংরা পরিবেশ ও পোকামাকড় পাওয়ার অভিযোগ উঠেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পরিবর্তন দেখা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর