বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

দেশ ও জাতির প্রয়োজনে যেকোনো বৈরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত : মহাপরিচালক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৯২ সময় দেখুন

চট্টগ্রাম, ১০ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণ কেন্দ্র বাইতুল ইজ্জতে ১০৩তম রিক্রুট ব্যাচের সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, দেশ ও জাতির প্রয়োজনে যেকোনো বৈরী পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রস্তুত রয়েছে।

 

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক বলেন, প্রতিপক্ষ বাহিনীর সাথে কোনো ধরনের নমনীয় আচরণ করবে না বিজিবি। দেশ রক্ষায় প্রয়োজনে বিজিবি সদস্যরা জীবন দেবে, এক ইঞ্চি মাটিও ছাড় দেবে না।

 

এ সময় সীমান্তে চোরাচালান বন্ধে সৈনিকদের সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন মহাপরিচালক।

 

এর আগে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মহাপরিচালক। এ সময় বিজিটিসিএন্ডসির কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর