শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পরিচয়ে অটোরিকশা ছিনতাই

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৪৭ সময় দেখুন

 

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ০৯ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে গোয়েন্দা শাখার সদস্য (ডিবি) পরিচয়ে অটোরিকশা, মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ফিরোজ মিয়া।

 

বুধবার (৯ মে) সকালে সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল পুরাতন সড়কের পুষ্টকামুরী ব্রীজ এলাকায় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।

 

ফিরোজ মিয়া বলেন, কুতুববাজার এলাকা থেকে একজন যাত্রী নিয়ে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পুষ্টকামুরী ব্রীজ এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকার থেকে ৩জন লোক নেমে অটোরিকশার গতিরোধ করে। তাদের একজনের হাতে পিস্তল, আরেকজনের হাতে ওয়্যারলেস ও অপরজনের হাতে হ্যান্ডকাফ ছিলো। তারা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে আমাকে ও রিকশার যাত্রীকে ভয়ভীতি দেখিয়ে তাদের গাড়িতে উঠায়। গাড়িতে উঠানোর পর তাদের একজন আমার অটোরিকশা নিয়ে নেয়। গাড়ির ভেতর তারা আমাকে মারধর করে আমার মোবাইল, পকেটে থাকা ১৪০ টাকার মধ্যে ১০০ টাকা ছিনিয়ে নেয়। গাড়িটি প্রায় ৩-৪ কিলোমিটার চলার পর তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়।

 

লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসারের দায়িত্ব পালনকারী    সহকারি উপ পরিদর্শক মো. শহিদুল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর