শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

আস্থা লাইফ ধামরাই শাখার শুভ উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩০৩ সময় দেখুন

শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ০৯ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” এই স্লোগানকে সামনে রেখে ৯ ই  জুলাই ২০২৫ ইং বুধবার ঢাকা জেলার ধামরাই থানা সংলগ্ন হোল্ডিং নং এফ – ৭৭, ওয়ার্ড নং ৫ ঠিকানায় বাংলাদেশ  সেনাবাহিনীর “আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট” এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি  ধামরাই শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি(অবঃ)। উপস্থিত ছিলেন সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সামিরা ইউনুস, সেলস ম্যানেজার মো: লাভলু হোসেন, মনিরুল ইসলাম মনির, (অফিসার ইনচার্জ ধামরাই), নাহিদ মিয়া (সভাপতি,  নিরাপদ সড়ক চাই ধামরাই শাখা) ও আস্থা লাইফের  অন্যান্য কর্মকর্তাগন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এর তত্ত্বাবধানে পরিচালিত আস্তা লাইফ ইন্সুরেন্স জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে নতুন ধারার বীমা সেবার অঙ্গীকার নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

 

প্রধান অতিথির বক্তব্য আস্তা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে ইন্সুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানিও জনগণের সেবায় তাদের কার্যক্রম পরিচালনা করছে।

 

তিনি আরো বলেন আস্তা লাইফ ইন্সুরেন্স কোম্পানি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি জীবন বীমা প্রতিষ্ঠান যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও আস্থা লাইফের মাঠ পর্যায়ের প্রতিটি সদস্য সেনাবাহিনীর আদর্শে উদ্বুদ্ধ এবং সেবার ব্রত নিয়ে জীবন বীমা সুবিধা ও জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর