শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

মির্জাপুরে জুলাই অভ্যুত্থানে দুচোখ হারানো হিমেল পেল সাড়ে তিন লাখ টাকা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২০৪ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ০৮ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই অভ্যুত্থানে দুচোখ হারানো কলেজ ছাত্র হিমেলকে ৩ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম তার কার্যালয়ে ৭টি চেকের মাধ্যমে হিমেলের হাতে অনুদান তুলে দেন। হিমেল উপজেলার গোড়াই লালবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

 

ইউএনও’র কার্যালয় সূত্রে জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পরিবেশ জলবায়ু ও বন মন্ত্রণালয়, মৎস ও প্রাণিস্পদ মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ প্রত্যেকের স্বেচ্ছাধীন তহবীল থেকে ৫০ হাজার টাকা করে এবং প্রধান উপদষ্টার বিশেষ সহকারীর পক্ষ থেকে ৩৫ হাজার টাকাসহ এই ৩ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এ সময় হিমেলের মা নাসিমা বেগম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিরাজ মিয়া, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন সিদ্দিকীসহ ছাত্র সমন্বয়করা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ, ২০২৪ সালের ৪ আগষ্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসুচী চলছিল। আন্দোলন চলাকালে কতিপয় দুস্কৃতিকারী হাইওয়ে থানায় হামরা চালিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ ছুড়া ছড়রা গুলিতে হিমেলের দুচোখ অন্ধ হয় বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর