বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন

বাংলাদেশ বিনির্মানের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৬০ সময় দেখুন

শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ০৬ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও আগামীর বাংলাদেশ বিনির্মানের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের নির্দেশিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

 

ঢাকা জেলার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদের পাশ্ববর্তী বাথুলী ১ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের সমন্বয়ে পৃথক এক মত বিনিময় সভায় প্রধান অতিথর বক্তব্যে জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ কথাগুলো বলেন। তিনি আরও বলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পতিত সরকারের আমলে অন্যায়ের সাথে কোনদিন আপোষ করেননি।

 

কোনদিন নিজের সুবিধার কথা চিন্তা করেননি, তিনি সবসময় জনগণের কথা চিন্তা করেছেন, জনগনকে সুন্দর একটি রাষ্ট্র  উপহার দিতে চেয়েছেন, তারই ধারাবাহিকতায় আমাদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন তৃনমুল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন সহ সর্বমোট ১৩ টি দল রয়েছেন, সকল দলের নেতৃবৃন্দের সাথে জনগনের সেতু বন্ধনের মাধ্যমে  আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করার লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করতে হবে,  মানুষের ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে, ব্যাক্তিগত ইস্যু কে কেন্দ্র করে দলীয় কোন্দল ও  নিতীর বাইরে যাওয়া যাবেনা। দলকে সুসংগঠিত করতে হবে।

 

মত বিনিময় সভার সভাপতিত্ব করেন সুতীপাড়া ইউনিয়ন এর বার বার নির্বাচিত চেয়ারম্যান জনাব রমিজুর রহমান রুমা ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ও পৌরসভার  নেতৃবৃন্দ আনসার আলী, আবু তাহের মুকুট,দেওয়ান মোহাম্মদ  লোকমান, খন্দকার শহীদুল ইসলাম, খন্দকার আইয়ুব, ইবাদুল হক জাহিদ, জাভেদ আলী, শহীদুল ইসলাম সুজন সহ স্থানীয় সকল নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর