শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

উল্টো রথযাত্রা উৎসব :  পটুয়াখালীতে পৃথক দুটি রথযাত্রায় শত শত নারী-পুরুষ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৩৭ সময় দেখুন

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা-জেলা প্রতিনিধি (পটুয়াখালী), ০৫ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ২৭ জুন শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব -২০২৫ পালন শেষে ৮ দিন পর আষাঢ় মাসের শুক্লোপক্ষের দশমী তিথিতে  ২০ আষাঢ় ( ৫ জুলাই) শনিবার পটুয়াখালীতে শত শত  নারী-পুরুষ, যুবক-যুবতী, শিশু – কিশোর ভক্তবৃন্দের অংশগ্রহনে উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে।

 

শনিবার  জগন্নাথ পুজোর প্রাচীন ঐতিহ্য অনুসরন করে সকাল থেকেই শুরু হয় উল্টো রথযাত্রা উৎসব।

পটুয়াখালীতে  বিকাল ৪ টায় ইসকন’ ও পুরান বাজার আখড়া বাড়ি বিকাল ৫ টায় পৃথক পৃথক উল্টো রথযাত্রা উৎসব পালন করে।

 

এতে শত শত নারী- পুরুষ,যুবক- যুবতী, কিশোর- কিশোরী উল্টো রথযাত্রায় অংশগ্রহন করে। এ দুটি রথযাত্রা বিভিন্ন সড়ক অতিক্রমকালে রথথেকে রাস্তার দুইপাশে ভক্ত দর্শকদের মাঝে ভোগ হিসেবে কলা, কাঠাল, আমসহ বিভিন্ন ফল ফলাদি বিতরন করা হয়।

 

জগন্নাথদেব এইদিনে তাঁর মাসি বাড়ি থেকে নিজের বাড়ি ( মন্দিরে) ফিরে যাচ্ছেন মনে করে শত শত নারী পুরুষ সড়কে  জগন্নাথদেবকে প্রনাম করতে দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর