মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

আগামী ৩ আগস্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইশতেহার ঘোষণা করবে এনসিপি : নাহিদ ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৭০ সময় দেখুন

মাসুদ রানা-জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও), ০৪ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের পূর্ব চৌরাস্তায় জুলাই পদযাত্রার এক পথসভায় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগস্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইশতেহার ঘোষণা করবে এনসিপি। আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ব। যেখানে বৈষম্য থাকবে না, ফ্যাসিবাদ থাকবে না। আমরা দেশে নতুন করে আর কাউকে স্বৈরাচার হতে দেব না।

 

এ সময় নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমাদের এবারের স্বাধীনতা যাতে বেহাত না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। এ কারণেই জাতীয় নাগরিক পার্টি -এনসিপি গঠিত হয়েছে। আমরা এখন লড়াই করছি নতুন দেশ গঠনের, নতুন বাংলাদেশের। যেখানে আর বৈষম্য থাকবে না, থাকবে না ফ্যাসিবাদ, অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি। এজন্য যুবসমাজকে এগিয়ে আসতে হবে। দেশের স্বার্থে তরুণ সমাজ যতবার এগিয়ে এসেছে ততবার সফল হয়েছে।

 

তিনি আরও বলেন, আমরা ভাতের অধিকার চাই, শিক্ষার অধিকার চাই ও সুচিকিৎসার অধিকার চাই। আমরা অন্য কোনো দেশের দালালি করব না। আমরা জীবন দিয়ে ও রক্ত দিয়ে হলেও এ দেশের মানুষের অধিকার রক্ষার জন্য এ দেশকে নতুন করে গড়ে তুলব।

 

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ সেলিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে দলটির নেতাকর্মীরা দিনাজপুরের উদ্দেশে রওনা দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর