মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৩ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সদ্য সমাপ্ত পটুয়াখালী জেলা বিএনপি সম্মেলনে ৭৫৫ ভোট পেয়ে নির্বাচিত সভাপতি হয়েছেন। স্নেহাংশু সরকার কুট্টিদা তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বাইজিত আহমেদ পান্না পেয়েছেন, ৪২২ভোট ও সাধারণ সম্পাদক এ্যাড মুজিবুর রহমান টোটন ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে , তার প্রতিদ্বন্দ্বী বশির আহমেদ মৃধা-৪২০ পটুয়াখালী জেলা শুভেচ্ছা ও অভিনন্দন। সাধারণ মানুষের মুখে মুখে বলে স্বাধীনতার পর এ পর্যন্ত এতো স্বচ্ছ ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচন আমার ছোট্ট জীবনে এই প্রথম দেখলাম। নির্বাচন ঘিরে বেশ টান টান উত্তেজনা, অবশেষে সন্মানিত কাউন্সিলর বৃন্দ উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে দল পরিচালনার কান্ডারী নির্বাচিত করেছেন। তাদের এই নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল।
মানি মাস্তান ও মানিপুলেশনহীন এ নির্বাচনে ছিলনা কোন টাকার খেলা, কাউন্সিলরদের ভোট কিনতে হয়নি। বিগত দিনের অভিজ্ঞতায় টাকা ছাড়া কেউ পোস্ট পজিশন আশা করতে পারেনি, এই টাকার খেলায় মাঠ পর্যায়ের ত্যাগীরা নেতৃত্বে উঠে আসতে পারেননি। বিএনপি দেখিয়ে দিয়েছে, আমরা দেখেছি কোন ওহি নাযিল ছাড়াই কিভাবে একটি সম্মেলন সফল করা সম্ভব। ইহা রাজনৈতিক অঙ্গনে ইতিহাস হয়ে থাকবে।
নাম না বলার ইচ্ছা প্রকাশ করে বলেন। শুভেচ্ছা জানালাম এটাও একটা রাজনৈতিক সংস্কৃতি। কেউ ভাবতে পারেন তেলবাজি করছি আসলে তা নয়। আশাকরি মাটি ও মানুষের প্রতি দ্বায়বদ্ধতা রেখে নব নির্বাচিত এই কমিটি পুর্নাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে জাতীয়তাবাদী চেতনায় সমৃদ্ধ ও গণমূখী কর্মসূচি গ্রহন করে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ৩১ দফা বাস্তবায়নে যথাযথ ভূমিকা রাখবেন।
Leave a Reply