মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে জুলাই পদযাত্রা শুরু হলো

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৮০ সময় দেখুন

পীরগঞ্জ (রংপুর), ০১ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে শুরু হলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।

 

আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে যাত্রা শুরু করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

 

কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপি নেতারা। শুনেছেন তাদের না বলা যন্ত্রণার কথা, প্রতিজ্ঞা করেছেন, সেই রক্ত বৃথা যাবে না।

 

এ সময় উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও তাসনিম জারা প্রমুখ।

 

কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাড়ে ১১টার দিকে গাইবান্ধা অভিমুখে রওনা দেন। গাইবান্ধায় পদযাত্রা ও পথসভা কর্মসূচি শেষে এনসিপি নেতাকর্মীরা আসবেন শহীদ আবু সাঈদের শহীদ হওয়ার স্থান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে। সেখানে অনুষ্ঠিত হবে আরও একটি পথসভা।

 

এরপর রংপুর নগরীর গুরুত্বপূর্ণ মোড় পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর ও জাহাজ কোম্পানির মোড় ঘুরে টাউন হল চত্বরে পথসভা ও গণসংযোগে অংশ নেবেন তারা। দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় দলের সদস্য সচিব আখতার হোসেনের নির্বাচনী এলাকা রংপুরের কাউনিয়ায় অনুষ্ঠিত হবে এনসিপির আরেকটি পথসভা।

 

এর আগে রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর