শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

মিরপুরের টেকনিক্যাল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেল বাস : নিহত ১

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৭৬৬ সময় দেখুন

ঢাকা, ২৭ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্সের একটি বাস সড়ক বিভাজনে উঠে গিয়েছে। এতে ঘটনাস্থলেই একজন নিহতসহ সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

 

শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত-নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। হতাহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

 

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি সড়ক বিভাজক থেকে সরানোর কাজ চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর