রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

কুয়েতের ৮৬ শতাংশ গৃহকর্মীই বাংলাদেশসহ এশিয়ার ৪ দেশের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ সময় দেখুন

কুয়েতের গৃহকর্মী খাতে এশীয় দেশগুলোর নাগরিকদের আধিপত্য স্পষ্ট। সম্প্রতি পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের (পিএসিআই) প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, দেশটিতে মোট গৃহকর্মীর ৮৬ দশমিক ১ শতাংশই বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের নাগরিক। এ চারটি দেশের মোট ৭ লাখ ৬০ হাজার ৭৪৪ জন কর্মী বর্তমানে কুয়েতে গৃহস্থালি কাজে নিয়োজিত রয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, কুয়েতের প্রতি ১০ জন গৃহকর্মীর মধ্যে আটজনেরও বেশি এই চারটি দেশের নাগরিক। এ খাতের বাকি ১৩ দশমিক ৯ শতাংশ বা প্রায় ১ লাখ ২২ হাজার ৫৬৪ জন অন্যান্য দেশের বাসিন্দা।

দেশভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, ভারতের নাগরিকরাই সংখ্যায় সবচেয়ে বেশি। দেশটির ৩ লাখ ৪৪ হাজার ৫৩২ জন কর্মী কুয়েতে কাজ করছেন, যা মোট গৃহকর্মীর প্রায় ৩৯ শতাংশ। অর্থাৎ, এ খাতে নিয়োজিত প্রতি ১০ জনের মধ্যে চারজনই ভারতীয়। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা শ্রীলঙ্কার ১ লাখ ৫৭ হাজার ৯০১ জন নাগরিক দেশটিতে কাজ করছেন, যা মোট গৃহকর্মীর ১৭ দশমিক ৯ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ফিলিপাইনের ১ লাখ ৫১ হাজার ৩৬৯ জন নাগরিক গৃহকর্মী হিসেবে নিয়োজিত, যা মোট সংখ্যার ১৭ দশমিক ১ শতাংশ। এদিকে, বাংলাদেশের অবস্থান চতুর্থ। বর্তমানে ১ লাখ ৬ হাজার ৯৪২ জন বাংলাদেশি নাগরিক কুয়েতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন, যা মোট গৃহকর্মীর ১২ দশমিক ১ শতাংশ। পরিসংখ্যানটি নিশ্চিত করে যে, কুয়েতের গৃহকর্মী বাজার মূলত নির্দিষ্ট কয়েকটি দেশের শ্রমশক্তির ওপর নির্ভরশীল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর