শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

৪৩ দিন পর নগর ভবনে ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬৩৭ সময় দেখুন

ঢাকা, ২৬ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): দীর্ঘ ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে প্রবেশ করলেন সংস্থার প্রশাসক মো. শাহজাহান মিয়া। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের কারণে এতদিন নগর ভবনে যেতে পারেননি তিনি।

 

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে প্রশাসক শাহজাহান মিয়া নগর ভবনে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বিএনপিপন্থী জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের নেতারা। অভ্যর্থনা জানান সংগঠনটির সভাপতি আরিফ চৌধুরী ও বেলায়েত হোসেন বাবু। তারা নগর কর্তৃপক্ষকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ‘আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। সামনে অনেক কাজ রয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে বাজেট প্রণয়নসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম দ্রুত শুরু করা হবে।’

 

তিনি আরও জানান, আজ থেকেই ডিএসসিসির সব বিভাগের কার্যক্রম পুনরায় শুরু হবে এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে দায়িত্ব পালনে ফেরার আহ্বান জানান।

 

প্রশাসকের আগমনের দিনই ডিএসসিসির প্রকৌশল বিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারী নগর ভবনে উপস্থিত হন এবং নিজেদের বিভাগীয় কাজ শুরু করেন।

 

অন্যদিকে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের নেতা আরিফ চৌধুরী বলেন, ‘বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকাবাসী এবং সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন প্রশাসক ও প্রকৌশল দপ্তরকে সহযোগিতা করতে।’

 

এর আগে, গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তাঁরা দাবি জানান, ২০২০ সালের সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। এই দাবির পরিপ্রেক্ষিতেই নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে এবং প্রশাসক শাহজাহান মিয়া আর সেখানে যেতে পারেননি।

 

তবে আন্দোলনকারীরা গত রবিবার এক বিবৃতিতে জানান, তারা চলমান কর্মসূচিকে কিছুটা সীমিত করে নগরের জরুরি সেবা কার্যক্রমে সহযোগিতা করবেন। যদিও তখনো প্রশাসক ও প্রকৌশল বিভাগের কার্যক্রম স্থগিত রাখার কথা বলেন তারা।

 

অবশেষে সমঝোতার এক ইঙ্গিত পাওয়া গেছে আজকের ঘটনাপ্রবাহে। নগর ভবনের পরিবেশ কিছুটা স্বাভাবিক হওয়ার পথে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর