রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

ইরান পরমাণু কর্মসূচি চালু করলে পুনরায় দেশটিতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২০০ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৬ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করে, তাহলে যুক্তরাষ্ট্র পুনরায় দেশটিতে হামলা চালাবে বলে হুঁশিয়ারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

বুধবার নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।খবর- টাইমস অব ইসরায়েলের।

 

তবে ট্রাম্প মনে করেন, ইরান আর কখনো পরমাণু কর্মসূচি শুরু করবে না।

 

ট্রাম্প আরও বলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করবে, তারা ক্ষতিপূরণ করার চেষ্টা করবে, তবে তারা পরমাণু বোমা তৈরি করতে পারবে না। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।

 

ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর মার্কিন হামলার ফলেই যুদ্ধ থেমে গেছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

 

ট্রাম্পের দাবি, মার্কিন হামলার পর ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে পুনরায় কাজ শুরু করতে পারবে না।

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা কী করেছি সেটা দেখে তারা (ইরান) স্থির হয়ে গেছে। আমরা যদি এটি না করতাম, তারা আরও অনেক অস্ত্র তৈরি করতে থাকত। তারা থামত না।’

 

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে গত রবিবার ভোররাতে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে পারমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও হামলার পর মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, হামলা সম্পূর্ণ সফল হয়েছে, কিন্তু পেন্টাগনের প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় কোনো ক্ষতি হয়নি, কিছু দিন পিছিয়ে গেছে শুধু।

 

ফোর্দোতে স্টিলথ বি-২ বোমারু বিমান থেকে প্রতিটি ৩০ হাজার পাউন্ড ওজনের এক ডজন বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়। এই কেন্দ্রটি মাটির ২৬২ ফুট নিচে অবস্থিত।

 

অন্য দুই স্থাপনায় যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

 

তবে হামলার আগেই ওই সব স্থাপনা থেকে বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নিয়েছে ইরান, এমন খবর এসেছে বিভিন্ন মাধ্যমে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর