রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে কর্মী সরাচ্ছে : বিশ্বব্যাপী মার্কিনদের জন্য সতর্কতা জারি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৩৬ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৩ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী তার নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। ওয়াশিংটনের আশঙ্কা, ইরান যেকোনো সময় যুক্তরাষ্ট্রের স্বার্থে পাল্টা হামলা চালাতে পারে।

 

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য কঠোরভাবে সতর্ক থাকা এবং স্থানীয় পরিস্থিতির ওপর নজর রেখে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

 

এরই মধ্যে মধ্যপ্রাচ্য থেকে তাদের দূতাবাসের কর্মী সরাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে ইসরায়েল ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের জন্য জরুরি বিমানের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

 

মার্কিন প্রশাসনের একাধিক অভ্যন্তরীণ ও প্রকাশ্য নোটিশে এসব তথ্য জানা গেছে। তাতে বলা হয়েছে, সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের জন্য সতর্কতা বাড়ানো হয়েছে।

 

স্থানীয় সময় রোববার (২২ জুন) দেশটির পররাষ্ট্র দফতরের জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে।’

 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র দফতরের পরামর্শ দিয়েছে, মার্কিন নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।

 

পররাষ্ট্র দপ্তর জানায়, ‘অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল ও অনিশ্চিত হওয়ায় বৈরুতে অবস্থিত দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে লেবানন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।’

 

এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানায়, ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্ন মাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর (লোন উলফ) আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিজ নাগরিকদের সতর্ক থাকা এবং নিয়মিত তথ্য হালনাগাদ রাখা জরুরি বলে মনে করে যুক্তরাষ্ট্র।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর